Skip to content

Saturday, 3 October 2026

Security Printing Corporation High School Gazipur-1703. EIIN: 108969, School Code:2069 Email: [email protected], Website: www.spcs.edu.bd
Latest news
Security Printing Corporation High School photo 1
Security Printing Corporation High School photo 2
Security Printing Corporation High School photo 3
Security Printing Corporation High School photo 4
Security Printing Corporation High School photo 5
Security Printing Corporation High School photo 6
Security Printing Corporation High School photo 7
Security Printing Corporation High School photo 8

Welcome toSecurity Printing Corporation High School

Gazipur-1703. EIIN: 108969, School Code:2069 Email: [email protected], Website: www.spcs.edu.bd

Notice board

50

Welcome

 

বিদ্যালয়ের সংক্ষিপ্ত ইতিহাস


        সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিঃ, গাজীপুর এ কর্মরত কর্মকর্তা-কর্মচারীর সন্তান/ পোষ্যদের সু-শিক্ষায় শিক্ষিত করতে ১৯৯০ সালে করপোরেশনের আবাসিক এলাকায় সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন স্কুল স্থাপিত হয়। 
        ১৯৯৬ সালে স্কুলটির কলেবর বৃদ্ধি পেলে স্কুলটিকে মাধ্যমিক শাখায় উন্নীত করণে শিক্ষা বিভাগীয় নির্দেশনা মোতাবেক স্কুল ম্যানেজিং কমিটির সিদ্ধান্তক্রমে করপোরেশনের সাথে মিল রেখে স্কুলটির নামকরনে আংশিক সংশোধন করে সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন উচ্চ বিদ্যালয় সংক্ষেপে এসপিসি উচ্চ বিদ্যালয় করা হয়।  বিদ্যালয়টি-গাজীপুর জেলার অন্যন্য ব্যাতিক্রমধর্মী সহ-শিক্ষা প্রতিষ্ঠান। 
        পরবর্তীতে বিদ্যালয়ের কলেবর বৃদ্ধি পাওয়ায় এবং স্থানের সংকুলান না হওয়ায় বিদ্যালয়ের জন্য একটি নিজস্ব ভবন নির্মাণের প্রয়োজনীয়তা অনুভূত হয়। যেহেতু বিদ্যালয়টিতে ভিতরের শিক্ষার্থীরা পাশাপাশি বহিরাগত ছাত্রছাত্রীরা পড়াশুনা করে। বিভিন্ন প্রয়োজনে বহিরাগত শিক্ষার্থীদের অভিভাবকগণ বিদ্যালয়ে আসা-যাওয়া করতে হয়। যাতে করপোরেশনের সার্বিক নিরাপত্তা বিঘ্নিত না হয় ও অন্যান্য পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় প্রস্তাবিত ভবনের স্থান করপোরেশনের ৪নং ও ৩নং গেইটের মধ্যবর্তী স্থানে/জায়গায় নির্ধারণ করা হয়। ২০০৫ সনে ভবন নির্মাণ সম্পন্ন হলে বিদ্যালয়টি তার নির্ধারিত ভবনে স্থানান্তরিত হয়ে স্বাভাবিক কার্যক্রম শুরু করে। পরবর্তীতে ২০০৯ সনে স্কুল ভবনের ২য় তলার উলম্ব সম্প্রসারণ করতঃ এর পরিধি আরও বৃদ্ধি করা হয়। বর্তমানে বিদ্যালয়ে নার্সারী হতে দশম শ্রেণি পর্যন্ত অর্থ্যাৎ মাধ্যমিক শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালু রয়েছে।


প্রধান পৃষ্ঠপোষকের বাণী

১৯৯০ সনে ছোট্ট পরিসরে কয়েকটি কঁচি কঁচি সোনামুখ নিয়ে আবাসিক এলাকার একটি ফ্ল্যাটে প্রিপারেটরী স্কুল হিসেবে যাত্রা শুরু করে এই স্কুলটি। সময়ের দাবীতে ধীরে ধীরে ‘সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন উচ্চ বিদ্যালয়’ নামে এটি একটি পূর্ণাঙ্গ মাধ্যমিক বিদ্যালয়ে পরিণত হয়েছে। আবাসিক এলাকার সেই ছোট্ট ফ্ল্যাটটি দূরে ঠেলে রেখে স্কুলটি চলে এসেছে এর নিজস্ব ভবনে। বিদ্যালয়ের দীর্ঘ পথ পরিক্রমায় লেখাপড়াসহ নানা সহপাঠ কার্যক্রম চলমান রয়েছে। শিক্ষার্থীদের মাঝে প্রকৃত অর্থে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে নিরন্তর চেষ্টা করে যাচ্ছে। খুবই খুশির কথা যে, শিক্ষার উৎকর্ষতা বৃদ্ধিতে স্কুলটি ইতোমধ্যেই তার নিজস্ব একটি অবস্থান তৈরি করতে পেরেছে।

ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে এবং সেই লক্ষ্য পূরণের জন্য বাংলাদেশের প্রতিটি গ্রামে, প্রতিটি মানুষের দুয়ারে ডিজিটাল সেবা পৌঁছে দেয়ার প্রচেষ্টা অব্যাহত আছে। মানুষ যেন ঘরে বসে বা হাতের কাছেই  প্রয়োজনীয় তথ্যটি পেয়ে যায় এবং সেই তথ্যটি দিয়ে তাদের জীবন মান উন্নয়ন করে সমাজ থেকে দারিদ্র দূর করতে পারে।

সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন উচ্চ বিদ্যালয় তার নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে সরকারের ডিজিটালাইজেশন কার্যক্রমে অন্তর্ভুক্ত হতে চলেছে এবং বাংলাদেশ সরকারের ‘ভিশন ২০২১’ এর সাথে একাত্মতা প্রকাশ করেছে। এর ফলে ওয়েবসাইটের মাধ্যমে তথ্য, উপাত্ত সবার কাছে সহজলভ্য হবে। এটা নিশ্চিত যে, দ্রুত ধাবমান ইনফরমেশন হাইওয়েতে চলতে গেলে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। তথ্য প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে বিভিন্ন সরকারি দপ্তর, পরিদপ্তর ও অধিদপ্তরের কার্যক্রমে স্বচ্ছতা, গতিশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে এবং সেবার মান উন্নত হবে।

পরিশেষে সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন উচ্চ বিদ্যালয়ের ছাত্র, শিক্ষক,অভিভাবকসহ সকল উপকারভোগী এই ওয়েবসাইটটির সফল ও সর্বোত্তম  ব্যবহারের মাধ্যমে উপকৃত হবেন-এই কামনা করি।    

                                  

                        সাফায়াত আরেফীন

                        প্রধান পৃষ্ঠপোষক 

সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন উচ্চ বিদ্যালয়, গাজীপুর। 

                                  ও

                  ব্যবস্থাপনা পরিচালক(ভারপ্রাপ্ত) 

দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লি:, গাজীপুর। 

Messages

সভাপতি মহোদয়ের বাণী

সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার ২৬ বছর অতিক্রম করেছে। প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠা প্রতিষ্ঠানটি শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও সহঃপাঠক্রমিক কার্যাবলির বিকাশে এই অঞ্চলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ইতোমধ্যেই বিভিন্ন পাবলিক পরীক্ষায় ভাল ফলাফলের জন্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ বিদ্যালয়টি আনুষ্ঠানিকভাবে সম্মাননাও অর্জন করেছে। তথ্য ও যোগাযোগে প্রযুক্তি মানুষের জীবন ধারণের পদ্ধতিকে বদলে দিয়েছে । জীবনকে করেছে সহজ ও আনন্দময়। ডিজিটাল বাংলাদেশে গড়ার লক্ষ্যে সরকার তথ্য ও যোগাযোগে প্রযুক্তিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে, যা শিক্ষাক্ষেত্রেও যোগ করেছে নতুন মাত্রা। একটু দেরীতে হলেও সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন উচ্চ বিদ্যালয় ওয়েবসাইট খুলে নতুন প্রজন্মকে ডিজিটাল বাংলাদেশের যোগ্য রুপকার হি

Read full message

প্রধান শিক্ষকের বার্তা

তথ্য প্রযুক্তির মহাসড়কে দ্রুত ধাবমান পৃথিবীকে এখন বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ। তাই তথ্য প্রযুক্তির সর্বোত্তম সুবিধা না নিলে আমরা তথ্য প্রযুক্তির দ্রুত পরিবর্তনশীল অগ্রযাত্রায় পিছিয়ে পড়ব। সরকার ঘোষিত শিক্ষা প্রতিষ্ঠানের ডিজিটালাইজেশন কর্মসূচী ও ভিশন ২০২১ সফল করার লক্ষ্য নিয়ে সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন উচ্চ বিদ্যালয় নিজস্ব ওয়েবসাইট খুলতে যাচ্ছে। উক্ত ওয়েবসাইটে প্রতিষ্ঠানের যাবতীয় তথ্যসহ প্রাত্যহিক কার্যক্রমের সর্বশেষ আপডেট সন্নিবেশিত হবে। ফলে ছাত্র-ছাত্রী, অভিভাবক সহ সংশ্লিষ্ট সবাই খুব সহজেই এসব তথ্য পাবে এবং একটি শিক্ষা সহায়ক পরিবেশ সৃষ্টি হবে বলে আমি মনে করি। তথ্য প্রাপ্তির সহজলভ্যতার ফলে সার্বিক কার্যক্রমে গতিশীলতা ও জবাবদিহিতা আসবে এবং সেবার মান বৃদ্ধি পাবে। পরিশেষে, ওয়েবসাইটটির সর্বোত

Read full message

Photo gallery

See all photos

Video gallery

See all videos
SPC HIGH SCHOOL SPORTS TRAILAR 2019 HD
School Debate
10 Minute School: free Class 6 to 10 lessons
10 Minute School: free classes and study tips
10 Minute School Academic: class lessons